advertisement
advertisement

ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির

প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনে

advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আগামী ডিসেম্বরে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’ আয়োজনের পরিকল্পনা করেছে। এলাকার ২৪টি থানাকে চারটি অঞ্চলে ভাগ করে প্রতিযোগিতা হবে। স্কুলছাত্রীদের নিয়ে আলাদা একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এসব পরিকল্পনা জানান ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।

সিটি করপোরেশনের উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সহযোগিতায় টুর্নামেন্টটি আয়োজন করা হবে। আয়োজকেরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান করতে চান। সেখানে আতশবাজি, কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজন রাখার বিষয়টি বিবেচনায় আছে। তবে খেলা শুরুর নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

ডিসেম্বরের রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে খেলার সূচি ঠিক করার কথা বলা হয়েছে।ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক ফুটবলার ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা টুর্নামেন্টের নীতিমালা তৈরি, খেলোয়াড় বাছাই, দলবিন্যাস ও রেফারিংয়ের দায়িত্বে থাকবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর