হত্যা
নরসিংদী শিবপুর উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নে বংপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত যুবকের নাম মো. আলম মিয়া (৩৫)। তিনি শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে। তাঁর দুটি শিশু সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে একাধিক মোটরসাইকেলে চেপে বংপুর গ্রামে আসে কয়েকজন দুর্বৃত্ত্ব। গ্রামের সড়কে হাঁটছিলেন আলম মিয়া। এ সময় আলম মিয়াকে পেছন থেকে মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় তারা। তাঁর ঘাড়ের দিকে গুলিটি লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।ঘটনার সময় আশেপাশের লোকজনের উপস্থিতি থাকলেও ভয়-আতঙ্কে কেউ মুখ খুলছেন না।
খবর পেয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়াসহ একাধিক উপপরিদর্শক ঘটনাস্থলে গিয়ে আলম মিয়ার লাশ উদ্ধার করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।