advertisement
advertisement

আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ

নিলামের প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ

advertisement

গুঞ্জন সত্যি হলো না। আগামী আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম থাকছে—কয়েক দিন ধরে এমন আলোচনা চললেও শেষ পর্যন্ত নিলামের প্রাথমিক তালিকায় নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো তালিকায় মোস্তাফিজের নাম নেই। ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো ও ক্রিকবাজ এই খবর জানিয়েছে।সাকিব আল হাসানও নেই এই তালিকায়। তবে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার।

তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।বছরের শুরুতে মোস্তাফিজকে ঘিরে আইপিএলে বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রিশাদ হোসেন প্রাথমিক তালিকায় আছেনতবে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

সেই ঘটনার রেশ গড়ায় আরও দূর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর