advertisement
advertisement

তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে

advertisement

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, তাঁর (হাসিনা) সঙ্গে এ বিষয়ে সরকারের কোনো আলোচনা হবে না। আলোচনা হবে ভারতের সঙ্গে।

শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে খবর প্রকাশের পর এ নিয়ে আলোচনার মধ্যে আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা জাহেদ উর রহমান। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন।

দিল্লি থেকে দেশে ফেরার জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর