advertisement
advertisement

ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায়

সহপাঠীরা ঝালমুড়ি বিক্রেতা সেলিম উদ্দিনকে নতুন ভ্যান কিনে হস্তান্তর করেন। কুলাউড়া, মৌলভীবাজার, ২৩ নভেম্বর

advertisement

প্রায় তিন দশক পর দেখা। একসময় একই বিদ্যালয়ে পড়তেন তাঁরা। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সম্প্রতি সেই সহপাঠীকে কুলাউড়া পৌর শহরের সড়কের পাশে ভাঙাচোরা ভ্যানে ঝালমুড়ি বিক্রি করতে দেখেন মোহাম্মদ নূরুল ইসলাম খান। বন্ধুর দুরবস্থা দেখে এগিয়ে আসেন তিনি। খবর দেন অন্য সহপাঠীদের।

সবাই মিলে প্রায় ২৫ হাজার টাকা চাঁদা তুলে সেলিম উদ্দিনকে (৪৭) কিনে দেন নতুন একটি ভ্যান।গতকাল সোমবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকায় সেলিমকে নতুন ভ্যানটি বুঝিয়ে দেওয়া হয়। এ সময় তাঁর সহপাঠী মিশকাত মজিদ, তাফহীম আহমদ, সাকেল আহমেদ, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, নাসির জামান খান, সঞ্জয় দেবনাথসহ অন্যরা উপস্থিত ছিলেন।সেলিমের বাড়ি কুলাউড়া শহরের শিবির এলাকায়। তাঁর বাবা মারা গেছেন।

বৃদ্ধ মা, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে তাঁর সংসার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর