advertisement
advertisement

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ২:২৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়

advertisement

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবা এখনই চালু হচ্ছে না। ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও মহড়ার দিন থেকে এ জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নাশকতার আশঙ্কা থাকায় সরকার এখনই ট্রেন চালুর বিষয়টি ভাবছে না।

পরিস্থিতি স্বাভাবিক হলে তখন চালুর উদ্যোগ নেওয়া হবে।গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগির চালু হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, থানা দুটির কার্যক্রম চালু করতে স্থানীয় লোকজন অনুরোধ করছেন। তবে এ দুটি থানার কার্যক্রম চালু করতে আরও সময় লাগবে।

থানা দুটির কার্যক্রম এখন গোপালগঞ্জ সদর থানায় চালু করা হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক হলে থানা দুটি সংস্কারের কাজে হাত দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এদিকে সরকারের একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত থাকবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর