advertisement
advertisement

ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো

advertisement

আমাদের সকালগুলো শুরু হয় এক অদ্ভুত অস্থিরতা আর তাড়াহুড়োর মধ্য দিয়ে।

ঘুম ভাঙতেই হাত চলে যায় মুঠোফোনের পর্দায়; অসংখ্য বার্তা, সংবাদের চাপ আর কর্মব্যস্ততার চিন্তায় ভোরের স্নিগ্ধতা উপভোগ করার ফুরসতই মেলে না।অথচ আজ থেকে দেড় হাজার বছর আগে মদিনার ছোট্ট মাটির ঘরটিতে নবীজির প্রতিটি সকাল শুরু হতো গভীর কৃতজ্ঞতা, প্রশান্তি আর ভালোবাসার পরশ নিয়ে।দিনের প্রথম প্রহরটিকে কীভাবে আত্মিক শক্তি ও মানবিক উষ্ণতায় ভরিয়ে তোলা যায়, নবীজির ভোরবেলার জীবনযাপন তারই এক অনন্য দিকনির্দেশনা।কৃতজ্ঞতা দিয়ে দিনের শুরুফজরের আজানের ঠিক আগমুহূর্তে মদিনার আকাশ যখন আবছা আলোয় ভরে উঠত, মহানবী (সা.) তখন হয়তো রাতভর ইবাদত শেষে আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন, নতুবা সামান্য সময়ের জন্য একটু বিশ্রাম নিতেন।কৃষ্ণাঙ্গ সাহাবি বেলালের সুমধুর কণ্ঠে ফজরের আজান ধ্বনিত হলে তিনি ঘুম থেকে জেগে উঠতেন।

তিনি মনোযোগ দিয়ে আজান শুনতেন এবং মুয়াজ্জিনের সঙ্গে সুর মিলিয়ে আজানের জবাব দিতেন।প্রথমেই চোখ মুছে পিলুগাছের (আরাক) ডালের তৈরি মিসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন।তারপর নতুন একটি দিন উপহার পাওয়ার কৃতজ্ঞতায় বলতেন, ‘সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের মৃত্যু দেওয়ার পর আবার জীবন দান করেছেন এবং তাঁর কাছেই আমাদের ফিরে যেতে হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৩১২)ঘরেই দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে জামাতের অপেক্ষায় ডান কাত হয়ে সামান্য সময় শুয়ে থাকতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর