পাকিস্তানের নভোচারী জিশান আলী
চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এর উদ্দেশে আজ বুধবার সকালে রওনা দিয়েছে দেশটির মহাকাশযান ‘শেনঝৌ-২৪’। মহাকাশযানটিকে বহন করছে একটি ‘লং মার্চ-২এফ’ রকেট। এই মহাকাশযানে তিনজন নভোচারী রয়েছেন। তাঁদের দুজন চীনা নাগরিক। নাম তাং হংবো ও উ ই। অপরজন পাকিস্তানের নভোচারী জিশান আলী। জিশান আলীর মাধ্যমে চীন প্রথমবারের মতো কোনো বিদেশিকে মহাকাশে পাঠাচ্ছে।
চীনের মহাকাশ স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। এই অভিযানের জন্য জিশান বেইজিংয়ে সাত মাস বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর ভাষ্য, ‘আমি শুধু নিজের জন্য যাচ্ছি না, কাঁধে পুরো পাকিস্তানের নাম বয়ে নিয়ে যাচ্ছি।’কিন্তু চীন কেন পাকিস্তানের একজন নভোচারীকে মহাকাশে পাঠাচ্ছে? বিবিসির চীন সংবাদদাতা লরা বিকার বলেন, প্রধানত দুটি কারণে চীন প্রথমবারের মতো একজন বিদেশি নাগরিককে মহাকাশে পাঠাচ্ছে।
কারণগুলো হলো, বিজ্ঞান ও কূটনীতি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।