advertisement
advertisement

আর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
আর

advertisement

স্বামী: শুনছ, কিছু লাইগব নাকি?স্ত্রী: পাগল নাকি! মাসের শেষ…। তবে এক কেজি আলু আইনো।স্বামী: আর?স্ত্রী: না না, আর কিছু না।স্বামী: টমেটো?স্ত্রী: হ্যাঁ হ্যাঁ, আইনো।স্বামী: আর?স্ত্রী: ও, আধা কেজি শিম আইনো।স্বামী: আর?স্ত্রী: না না, আর কিছু না। তবে পারলে আধা কেজি গুঁড়া মাছ আইনো।স্বামী: আর?স্ত্রী: আর সব তো আছেই।স্বামী: আর?স্ত্রী: আচ্ছা, এক কেজি মাংস আইনো। অনেক দিন খাওয়া হয় না।স্বামী: আর?স্ত্রী: ১০০ গ্রাম গরমমসলা আইনো।

মাংস রান্না করব যখন, মসলা না হলে চলে?স্বামী: আর?স্ত্রী: ও হ্যাঁ, পেঁয়াজ, রসুন, আদা একটু আইনো। বাসায় প্রায় শেষ।স্বামী: আর?স্ত্রী: কাঁচামরিচ, ধনেপাতা আর লেবু আইনো।স্বামী: আর?স্ত্রী: পাঁচ কেজি চাল আইনো। ডালও একটু আইনো।স্বামী: আর?স্ত্রী: আরে বাবা, আর কী! এক লিটার তেল, এক কেজি চিনি, আধা কেজি লবণ আইনো।স্বামী: আর?স্ত্রী: চা-পাতা, দুধ, বিস্কুটও আইনো।

সকালে নাশতায় লাগবে।স্বামী: আর?স্ত্রী: ও হ্যাঁ, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ডিটারজেন্টও শেষ।স্বামী: আর?স্ত্রী: বাচ্চার জন্য দুই প্যাকেট চিপস আর চকলেট আইনো।স্বামী: আর?স্ত্রী: আর কিছু না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর