২৫ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির সাতটি প্রদর্শনী হবে
বৃদ্ধ বয়সে সমুদ্রযাত্রায় বেরিয়েছে পিয়ারু গাজি। সেই যাত্রায় বারবার ফিরে আসে তার ফেলে আসা জীবন—মায়ের প্রতি অবহেলা, অসমাপ্ত সম্পর্ক আর মুনাফার জন্য মানুষকে পণ্যে পরিণত করার স্মৃতি। নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেনের ‘পিয়ের গিন্ট’ অবলম্বনে বাংলার লোকজ সংস্কৃতির পটভূমিতে এই গল্প লিখেছেন শাহমান মৈশান। নাটকের নাম ‘পিয়ারু গাজির গল্পের দেশ’।
আহমেদুল কবিরের নির্দেশনায় ২৫ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির সাতটি প্রদর্শনী হবে।ঢাকায় নরওয়ে দূতাবাসের সহযোগিতায় নাট্যোৎসব ও আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।
উৎসবের পরও রেপার্টরি থিয়েটারের মাধ্যমে নাটকটির মঞ্চায়ন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্দেশক।উদ্বোধন ও প্রদর্শনীর সময় বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।