মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ সামিরা খান মাহি
বাংলাদেশ সময় আজ ২৫ নভেম্বর সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয়েছে মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্বে মঞ্চে ওঠার অপেক্ষায় প্রতিযোগীরা। এর প্রায় এক ঘণ্টা আগেই এল বাংলাদেশের জন্য সুখবর। দর্শক ভোটে সবাইকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহিভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে এল এই সুখবর। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাহি উঠে এলেন এক নম্বরে।
এর আগে কখনো দ্বিতীয়, কখনো তৃতীয় অবস্থানে ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কম্বোডিয়ার প্রতিযোগীর চেয়ে ৩৪ কোটি পয়েন্টে পিছিয়ে ছিলেন মাহি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে দর্শককে আরও বেশি ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। আজ ভোর পাঁচটা বাজার কিছু আগেই সেই বিশাল ব্যবধান ঘুচিয়ে শীর্ষে উঠে আসেন মাহিতবে ভোট গ্রহণের শেষ এক ঘণ্টায় কী ঘটেছে, তা জানা যাবে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর।
দর্শক ভোটে শীর্ষে থাকা প্রতিযোগী ১১৬ জনের মধ্য থেকে সরাসরি জায়গা করে নেবেন সেরা ৩০-এ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।