advertisement
advertisement

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স: বর্তমান পরিস্থিতি ও করণীয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স: বর্তমান পরিস্থিতি ও করণীয়

‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর): বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা

advertisement

বাংলাদেশ সোসাইটি অব মেডিক্যাল মাইক্রোবায়োলজিস্টস (বিএসএমএম) এর উদ্যোগে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর): বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ২৩ নভেম্বর ২০২৬ ঢাকার প্রথম আলো কার্যালয়ে। সায়েন্টিফিক পার্টনার ছিল ইউনিমেড ইউনিহেলথ ফার্মা ও ল্যাব সলিউশন।

বৈঠকের প্রচার সহযোগী প্রথম আলো।ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. মনিরুল হকসহসভাপতি, বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল মাইক্রোবায়োলজিস্টস (বিএসএমএম) অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় আমাদের সমন্বিত উদ্যোগ ও রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। সংক্রমণ নিয়ন্ত্রণের সঙ্গে এএমআর প্রতিরোধের গভীর সম্পর্ক রয়েছে।

হাসপাতালে কার্যকর হাতের পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে প্রায় ৫০ শতাংশ সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।এএমআরের কারণে অনেক মানুষকে অকালে প্রাণ হারাতে হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর