যুক্তরাষ্ট্রের স্যামস স্টোরে বাংলাদেশি পোশাকের বিপুল সমাহার
প্রবাস জীবনের হাজারো ব্যস্ততার মাঝে যখন ‘মেড ইন বাংলাদেশ’ দেখি থমকে দাঁড়াতে হয়। এ দাঁড়ানোর পেছনে রয়েছে দেশজ পণ্য, বিশেষ করে পোশাকসামগ্রী। সম্প্রতি অনলাইনে প্রথম আলো পত্রিকার পাতায় দেখি বাংলাদেশের অন্যতম রেমিট্যান্স জোগানদাতা পোশাকশিল্পের কারিগরেরা রাজপথে। তখন মনটা ভেঙে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জরিপ থেকে জানা যায়, ইউরোপের চেয়ে ৪ গুণ বড় আমেরিকা মহাদেশের বাজারও তত বড়।
এ মহাদেশের ৫০ রাজ্যের প্রতিটি ছোট-বড় শহরের বিশ্বখ্যাত সেন্স-ওয়ালমার্ট, কসকসহ নানা স্টোরের ক্লথ সেকশনের বিস্তীর্ণ জায়গায় দখলে বাংলাদেশি আরএমজির। থরে থরে সাজানো এ পণ্যের পেছনের কারিগরদের জীবনসংগ্রামের কথা কজনেই বা মনে রাখে।৯০–এর দশকের কথা, চট্টগ্রাম শহরের দেওয়ানহাট, চৌমুহুনী, আগ্রাবাদ সড়কের ফুটপাতে ভোরের আলো ফোটার আগে বাসের অপেক্ষায় শত শত নারী শ্রমিকের লাইন।
এখনো চোখে ভাসে, পড়ন্ত বিকেলের আলোয় হাড়ভাঙা শ্রম শেষে পতেঙ্গা ইপিজেড থেকে দল বেঁধে নারী শ্রমিকের ছুটে চলার দৃশ্য।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।