প্রতিবছর হাজারো অভিবাসন-প্রত্যাশী ইউরোপের বিভিন্ন দেশের সীমান্তে পৌঁছায়
যে ইউরোপ দুই বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ওপর সামাজিক নিরাপত্তার স্বপ্ন গড়েছিল, আজ সে সেই স্বপ্নের হিসাব মেলাতে পারছে না। ১৯৪২ সালে ব্রিটিশ অর্থনীতিবিদ উইলিয়াম বেভারিজ অভাব, রোগ, অজ্ঞতা, দুর্দশা আর আলস্যকে সমাজের পাঁচ দানব বলে চিহ্নিত করেছিলেন, আর রাষ্ট্রকে বলেছিলেন নাগরিকের ঢাল হতে। ওদিকে পুঁজির দাবি অন্য রকম: মুনাফা চাই, শ্রম চাই আর শ্রম হলে সস্তা চাই।
এই দুই যুক্তি দীর্ঘদিন এক ছাদের নিচে ঘর করেছে; কিন্তু সংসারটা কখনোই শান্ত ছিল না। আজ ফাটল আর ঢাকা পড়ছে না, আর সে ফাটলের দাম দিতে হচ্ছে সীমান্তের ওপারের মানুষকে।অস্ট্রো-হাঙ্গেরীয় অর্থনৈতিক ইতিহাসবিদ কার্ল পোলানির ‘দ্বৈত আন্দোলন’ তত্ত্বে এর একটা পরিষ্কার ব্যাখ্যা আছে। বাজার যখন সমাজকে গিলতে শুরু করে, সমাজ নিজেকে বাঁচাতে পাল্টা দেয়াল তোলে। যুদ্ধোত্তর কল্যাণরাষ্ট্র ছিল সেই দেয়ালই।
ডেমোক্র্যাটদের কেন অভিবাসন নিয়ে সোচ্চার হতে হবেকিন্তু আশির দশক থেকে মূলধনের অবাধ চলাচল, করের প্রতিযোগিতা আর শ্রমবাজারের ‘নমনীয়তা’ সেই দেয়ালের ইট খসিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।