advertisement
advertisement

বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ণ
বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা

সামিরা খান মাহির মিস ইউনিভার্স যাত্রা শেষ

advertisement

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা পেলেন না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বাংলাদেশ সময় আজ ২৫ নভেম্বর সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয়েছে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নিয়েছেন ১১৬ জন প্রতিযোগী। তাঁদের মধ্য থেকে কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে সেরা ৩০ জনের নামদর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল।

পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি সেই অবস্থান। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।সামিরা খান মাহির মিস ইউনিভার্স যাত্রা শেষদর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে বাছাই করা হয়েছে সেমিফাইনালের প্রতিযোগীদের।

দেখে নেওয়া যাক, কোন কোন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা জায়গা পেয়েছেন সেরা ৩০-এ।সেরা ৩০ ১. নিউজিল্যান্ড২. চিলি৩. ব্রাজিল৪. ভারত৫. নেদারল্যান্ডস৬. টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ৭. পেরু৮. কিউবা৯. সার্বিয়া১০. ডমিনিকান রিপাবলিক১১. কুরাসাও১২. যুক্তরাষ্ট্র১৩. ইসরায়েল১৪. ইকুয়েডর (দর্শক ভোটে নির্বাচিত)১৫. পুয়ের্তো রিকোসেরা ৩০ ঘোষণার সময় মঞ্চে ছিলেন ১১৬ দেশের প্রতিনিধি১৬. তানজানিয়া১৭. মেক্সিকো১৮. গিনি১৯....

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর