advertisement
advertisement

সুইজারল্যান্ডের যে উপত্যকায় মানুষ থাকে পাথরের গুহায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
সুইজারল্যান্ডের যে উপত্যকায় মানুষ থাকে পাথরের গুহায়

বাভোনা উপত্যকার বাসিন্দারা প্রাকৃতিকভাবে খসে পড়া বিশালাকার পাথর ও শিলাখণ্ড কাজে লাগিয়ে তৈরি করেছিলেন এমন পাথুরে আশ্রয়কেন্দ্র

advertisement

সুইজারল্যান্ড বলতেই চোখের সামনে ভাসে বরফাবৃত আল্পস পর্বতমালা কিংবা ছবির মতো সাজানো আলপাইন গ্রাম। তবে দেশটির দক্ষিণাঞ্চলের তিসিনো ক্যানটনে রয়েছে এমন এক গিরিখাত, যেখানে শত শত বছর ধরে মানুষ বাস করেছে বিশালাকার পাথরের নিচে গুহার মতো আস্তানা বানিয়ে। মাত্র কয়েক শ মিটার প্রস্থ ও ১২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ দুর্গম এই এলাকার নাম বাভোনা উপত্যকা।

খাড়া পাহাড়ের গায়ে যেখানে রাস্তা এসে হঠাৎ থেমে যায়, আল্পসের সেই বিপজ্জনক অঞ্চলে ছড়িয়ে থাকা দানবীয় পাথরকে কাজে লাগিয়েই মানুষ টিকে থাকার লড়াই চালিয়েছিল। বন্যা ও ভূমিধসের ঝুঁকিপূর্ণ এই উপত্যকায় বর্তমানে স্থায়ী বাসিন্দা মাত্র ১১ জন।উপত্যকাটির প্রধান আকর্ষণ এর প্রাচীন পাথুরে আশ্রয়কেন্দ্র, স্থানীয় ভাষায় যার নাম ‘স্প্লুই’। প্রাকৃতিকভাবে পাহাড় থেকে খসে পড়া বিশাল পাথরের নিচের ফাঁকা অংশে থাকার জায়গা করা হয়েছে।

সামনের অংশে ছোট ছোট পাথরের টুকরা দিয়ে দেয়াল বানিয়ে মাঝে কাঠের দরজা লাগানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর