advertisement
advertisement

ভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
ভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাও

মার্কিন নৌবাহিনীর ছোট আকাশযান এল-৮

advertisement

দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন পুরোদমে চলছে। তারিখ ১৯৪২ সালের ১৬ আগস্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে সকালটা ছিল মেঘলা। তবে আবহাওয়া খারাপ ছিল না। সান ফ্রান্সিসকো উপসাগরের ট্রেজার আইল্যান্ড থেকে সকাল ছয়টার দিকে আকাশে উড়ল মার্কিন নৌবাহিনীর একটি ছোট আকাশযান। নাম এল-৮। এতে ছিলেন দুই নৌ কর্মকর্তা—লেফটেন্যান্ট আর্নেস্ট ডিউইট কোডি ও এনসাইন চার্লস এলিস অ্যাডামস। এটি সাধারণ কোনো বিমান ছিল না।

হিলিয়াম গ্যাসে ভরা বেলুনসদৃশ আকাশযান, যাকে বলা হয় ব্লিম্প। নিচে ঝুলন্ত একটি কক্ষে বসে চালকেরা এটি পরিচালনা করতেন। ওই কক্ষের নাম গন্ডোলা বা কন্ট্রোল কার। তাঁদের দায়িত্ব ছিল সমুদ্রের ওপর টহল দেওয়া। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে জাপানি সাবমেরিনের উপস্থিতি নিয়ে উদ্বেগ ছিল। শত্রুর ডুবোজাহাজের সন্ধান পেলে আক্রমণ করার জন্য এল-৮-এ ছিল গভীর সমুদ্রে নিক্ষেপযোগ্য বোমা। সেদিনের অভিযানও ছিল নিয়মিত টহলের অংশ।

নির্ধারিত সময় শেষে আকাশযানটির ঘাঁটিতে ফিরে আসার কথা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর