ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আকাশপথে ঘোরাঘুরির যেন শেষ নেই। এক দেশ থেকে আরেক দেশ। কখনো ফুটবল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ, আবার কখনো মাঠ উদ্বোধন কিংবা টুর্নামেন্টে উপস্থিতি।
কিন্তু এসব সফরের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, উঠেছে সেই প্রশ্নও।বিবিসি স্পোর্টের এক অনুসন্ধানে উঠে এসেছে, ২৮ জুলাই বিশ্বকাপের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার খবর প্রকাশের পর ১১৫ দিনে ৩২টি দেশ সফর করেছেন ইনফান্তিনো। এ সময় ব্যক্তিগত বিমানে চড়েছেন অন্তত ৩৯ বার। অর্থাৎ প্রতি তিন দিনে একবার। সব মিলিয়ে আকাশপথে পাড়ি দিয়েছেন প্রায় ১ লাখ ২ হাজার ৮৭০ মাইল।
উড়োজাহাজে কাটিয়েছেন ২১৩ ঘণ্টা ৪৯ মিনিট, প্রায় ৯ দিন।সমালোচকদের প্রশ্ন, আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার প্রচারণায় নিজের পদ ও সুযোগ-সুবিধা কাজে লাগাচ্ছেন না তো ইনফান্তিনো?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।