advertisement
advertisement

চল্লিশের পর উচ্চতা কমার ঝুঁকিতে পড়েন অনেকে, আপনিও কি আছেন এই দলে?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
চল্লিশের পর উচ্চতা কমার ঝুঁকিতে পড়েন অনেকে, আপনিও কি আছেন এই দলে?

ব্যায়াম

advertisement

একটা নির্দিষ্ট বয়সের পর উচ্চতা আর বাড়ে না। তবে ৪০ বছর বয়সের পর উচ্চতা কমার ঝুঁকিতে পড়তে পারেন অনেকে। আপনিও কি আছেন এই দলে? ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাইফ হোসেন খান-এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলমবয়সের সঙ্গে হাড় বা জয়েন্টে যে পরিবর্তন আসে, তা দৃশ্যমান হতে সময় লেগে যায় অনেকটাইত্বকে বয়সের ছাপ পড়লে আপনি টের পাবেন সহজেই।

তবে হাড়ে বা জয়েন্টে ‘বয়সের ছাপ’ পড়লে তা অনুভব করা একটু মুশকিলই বটে। বয়সের সঙ্গে হাড় বা জয়েন্টে যে পরিবর্তন আসে, তা দৃশ্যমান হতে সময় লেগে যায় অনেকটাই।তবে এ ধরনের কিছু পরিবর্তনের কারণেই একজন ব্যক্তির উচ্চতা খানিকটা কমতে পারে। হাড় বা জয়েন্টের অভ্যন্তরীণ পরিবর্তন যেমন বাইরে থেকে বোঝা যায় না, তেমনি কারও উচ্চতা কয়েক মিলিমিটার কমলেও তা চট করে চোখে পড়ে না।

মোটামুটিভাবে ইঞ্চিখানেক উচ্চতা কমে যাওয়ার পর একজন ব্যক্তি অনুভব করেন, তিনি আগের চেয়ে কিছুটা খাটো হয়ে গেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর