advertisement
advertisement

ঢাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
ঢাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে

ভূমিকম্প

advertisement

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল নেপাল। এই উৎপত্তিস্থলের দূরত্ব ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। ওই সূত্র জানান, চলতি মাসে এই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি।আবহাওয়া অধিদপ্তরের সহকারী ফারজানা সুলতানা আজ প্রথম আলোকে বলেন, আজ সকাল ৭টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।ভূমিকম্পের মাত্রা অপেক্ষাকৃত বেশি হওয়ার জন্যই এত দূরে উৎপত্তিস্থল হলেও রংপুর ও ঢাকার মতো স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে মন্তব্য করেন ফারজানা সুলতানা। তিনি বলেন, চলতি মাসে এত মাত্রার ভূমিকম্প হয়নি আগে।আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বললেও নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে।

নেপালের ইংরেজি ভাষার গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।আজকের ভূমিকম্প নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর