ছিনতাইয়ের পর নির্বিঘ্নে চলে যাচ্ছে ছিনতাকারীরা। গত রোববার দুপুরে মিরপুর–১ এ
ছিনতাইয়ের পর নির্বিঘ্নে চলে যাচ্ছে ছিনতাকারীরা। গত রোববার দুপুরে মিরপুর–১ এব্যস্ত সড়ক পার হতে গিয়ে পথচারীদের ভিড়ে আটকে পড়লেন এক নারী। ঠিক পেছনেই এক যুবক। সুযোগ বুঝে নারীর ব্যাগে হাত বাড়ালেন তিনি। কিন্তু কিছু নিতে পারলেন না। এরপর কাউকে ইশারা করে সরে গেলেন। মিনিট পনেরো পর ফিরলেন আরও তিন যুবককে নিয়ে।রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর-১ নম্বর গোলচত্বরে এমন দৃশ্য দেখা যায়।
প্রথম আলোর প্রতিবেদক সেখানে উপস্থিত ছিলেন।ওই নারী মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের দিকে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিলেন। একমুখী সড়কটি পেরিয়ে মাঝের বিভাজকে পৌঁছালে পথচারীদের ভিড়ে আটকে পড়েন। এ সময় পিছু নেওয়া যুবক তাঁর ব্যাগে হাত দেওয়ার চেষ্টা করেন। কিন্তু যানবাহন থামতেই অন্য পথচারীদের সঙ্গে ওই নারী হাঁটতে শুরু করেন। ফলে ব্যাগের ভেতরে হাত ঢোকাতে পারেননি যুবক।এর ১০ থেকে ১৫ মিনিট পর তাঁকে আরও তিন যুবকের সঙ্গে একই জায়গায় দেখা যায়।
মুহূর্তের মধ্যে তাঁরা চারদিকে ছড়িয়ে পড়েন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।