advertisement
advertisement

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, সরকার পাবে রাজস্বের ২৭%


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, সরকার পাবে রাজস্বের ২৭%

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

advertisement

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ জন্য বাংলাদেশের সঙ্গে ১৫ বছর মেয়াদি ইজারা (কনসেশন) চুক্তি করতে যাচ্ছে তারা।এ টার্মিনাল ব্যবহার করতে যাত্রীদের এমবারকেশন ফি (মাশুল) দিতে হবে ১২ দশমিক ৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৫৯ টাকা। বর্তমানে এ মাশুল ৫০০ টাকা।

বিদেশযাত্রার সময় বিমানবন্দর ব্যবহারের জন্য যাত্রীর কাছ থেকে নেওয়া সরকারি মাশুলকে এমবারকেশন ফি বলা হয়।যাত্রী পরিবহন থেকে অর্জিত রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার পাবে বাংলাদেশ। আর কার্গো পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ প্রতি টনে আয়ের ২৭ শতাংশ অথবা ১১ দশমিক ৫ ডলার পাবে।

সচিবালয়ে গতকাল সোমবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ধরনের চুক্তি করার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর