দক্ষিণ আফ্রিকা এখন সবার ওপরে
রেকর্ডময় ওয়েলিংটন টেস্টটা শেষ পর্যন্ত ড্র–ই হয়েছে। ভারতের বোলাররা নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫টির বেশি উইকেট নিতে পারেননি। আর গতকালের এই ড্রয়ে লাভ হয়েছে অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ডকে পেছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে অস্ট্রেলিয়া। আগের মতো চারে থাকলেও ভারতের ফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়েছে আরেকটু।
প্রথমবার ফাইনাল খেলার স্বপ্ন দেখা বাংলাদেশ জোহানেসবার্গ টেস্টে হেরে ভাগ্য তুলে দিয়েছে অন্যদের হাতে।গতকাল ওয়েলিংটন টেস্ট শেষে পয়েন্ট তালিকায় সবার ওপরে দক্ষিণ আফ্রিকাই। ৭৫ শতাংশ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়নদের। ৬৯.২৩ শতাংশ পয়েন্ট নিয়ে এরপরই গতবারের রানার্সআপ অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের পয়েন্ট কমে হয়েছে ৬৬.৬৭ শতাংশ। ভারতের পয়েন্ট শতকরা ৫০।
বাংলাদেশ ৪০.৭৪ শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচে।কোন দলের কী হিসাবদক্ষিণ আফ্রিকাশতকরা পয়েন্ট: ৭৫.০০হাতে থাকা ম্যাচ: বাংলাদেশ (১), ইংল্যান্ড (৩), শ্রীলঙ্কা* (২)সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে হারালে শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতলেই আবারও ফাইনাল নিশ্চিত করে ফেলবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।