advertisement
advertisement

অনলাইনে জিটিএ ৬ গেমের ভুয়া পিসি সংস্করণ, ডাউনলোড করলেই বিপদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইনে জিটিএ ৬ গেমের ভুয়া পিসি সংস্করণ, ডাউনলোড করলেই বিপদ

কম্পিউটারে জিটিএ ৬ গেম খেলার প্রলোভনে ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যার

advertisement

সদ্য বাজারে আসা জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) কম্পিউটারে খেলার সুযোগ দেওয়ার প্রলোভনে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে অসংখ্য ভুয়া ফাইল। এসব ফাইলের মাধ্যমে কম্পিউটারে ম্যালওয়্যার ছড়িয়ে পড়ার পাশাপাশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও অর্থ চুরি হতে পারে। এমনকি ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের কম্পিউটার ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের কাজে ব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, জিটিএ ৬ গেমকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বেশির ভাগ প্রতারণা সহজেই চেনা সম্ভব। গেমটির সোর্স কোড ফাঁস হয়েছে বা কম্পিউটারের জন্য ক্র্যাক করা সংস্করণ তৈরি হয়েছে, এমন দাবি যাচাই ছাড়া বিশ্বাস করা বিপজ্জনক।বিভিন্ন অনলাইন ফোরামে অনেকে দাবি করছেন, গেমটি ক্র্যাক করে কম্পিউটার ও মোড নির্মাতাদের জন্য একটি ফাইল উন্মুক্ত করা হয়েছে।

কিন্তু এ ধরনের ফাইল ডাউনলোড করলে কম্পিউটারের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যেতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর