advertisement
advertisement

ফুফুকে ভালোবেসেছেন দর্শক, চাচিকে দেখে মন খারাপ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
ফুফুকে ভালোবেসেছেন দর্শক, চাচিকে দেখে মন খারাপ

অভিনেত্রী দীপা খন্দকার

advertisement

অভিনেত্রী দীপা খন্দকারধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’–তে ফুফুর চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন দীপা খন্দকার। তিনিই এবার ফিরে আসার গল্প ধারাবাহিকে চাচির চরিত্র করে প্রশংসা পাচ্ছেন। ঈদের সিনেমা ‘আবার দেখা হলে’–এর শুটিংয়ে এখন কুষ্টিয়ায় আছেন অভিনেত্রী। গত রোববার হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে কথা বলেছেন মনজুরুল আলমবাইরে বের হলে এখন কেউ কেউ দীপা খন্দকারের দিকে মন খারাপ করে তাকিয়ে থাকেন।

কেউ আবার কাছে এসে বলেও দেন, চাচির চরিত্রে তাঁকে দেখতে তাঁদের ভালো লাগে না। ‘এটা আমাদেরই গল্প’–এর ফুফুকে যাঁরা আপন করে নিয়েছিলেন, তাঁদের অনেকেই ফিরে আসার গল্প–তে নেতিবাচক চরিত্রে দীপাকে মেনে নিতে পারছেন না। দীপা বলেন, ‘কদিন আগে বাইরে বেরিয়েছিলাম। এক দর্শক কিছুটা মন খারাপ করেই বললেন, “আপনাকে ফুফু চরিত্রেই ভালো লাগছিল। চাচি চরিত্রে আপনাকে দেখতে ভালো লাগে না।

আপনাকে ভালো মানুষের চরিত্রে ভালো লাগে।” মন্তব্যেও অনেকে লেখেন, “ওনাকে এখন খুবই বিরক্ত লাগে।” কেন আমি এ ধরনের চরিত্রে অভিনয় করি, তা নিয়েও নানা কথা শুনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর