advertisement
advertisement

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

বাদল ফরাজি সর্বশেষ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন

advertisement

ভারতে বেড়াতে গিয়ে ভুলভাবে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের শিকার বাংলাদেশি নাগরিক বাদল ফরাজি চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পরে পুলিশের সঙ্গে নিজ বাড়ি বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন বাদল ফরাজি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুন।ভারতে বেড়াতে গিয়ে খুনের মামলা, ১৮ বছর পর মায়ের কাছে ফিরছেন তিনিনামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে জড়িয়ে পড়েছিলেন বাদল ফরাজি। ওই মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

এর পর থেকে বাংলাদেশের কারাগারে বন্দী আছেন।কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাদল ফরাজিকে মুক্তি দেওয়া হয়েছে প্যারোল–সংক্রান্ত নীতিমালার ১–এর খ অনুযায়ী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর