advertisement
advertisement

অভিভাবকত্বের প্রশ্নে শিশুর কল্যাণই হোক শেষ কথা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
অভিভাবকত্বের প্রশ্নে শিশুর কল্যাণই হোক শেষ কথা

প্রতীকী ছবি

advertisement

মা–বাবা ও দুই সন্তানের একটি পরিবার। সন্তানদের শৈশব থেকে কৈশোর—বেড়ে ওঠার প্রতিটি বাঁকে বাবার স্নেহময় উপস্থিতি ছিল যেন নির্ভরতার এক নির্ভার ছায়া। স্কুল-কলেজে আনা-নেওয়া, পড়াশোনার তদারকি, দৈনন্দিন পরিচর্যা থেকে শুরু করে সংসারের নানা ব্যবস্থাপনা—সবকিছুতেই তিনি হয়ে উঠেছেন নির্ভরতার এক অবিচল আশ্রয়। আর পরিবারের আর্থিক ভার বহনের প্রধান দায়িত্ব ছিল মায়ের কাঁধে।

এভাবেই দুজনের ভিন্ন ভিন্ন অবদান, সময়, শ্রম, স্নেহ ও আর্থিক সহযোগিতা মিলেই গড়ে উঠেছিল তাঁদের সংসার। কিন্তু দাম্পত্য সম্পর্কের অবনতির একপর্যায়ে সেই পরিবার ভেঙে যায়, আর সন্তানদের সঙ্গে বাবার সম্পর্কও জটিল হয়ে ওঠে।

ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, সন্তানের বেড়ে ওঠা ও কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব কোনো একক অভিভাবকের নয়; মা ও বাবা—উভয়ের অবদানই সেখানে গুরুত্বপূর্ণ, যদিও সেই অবদানের ধরন ও পরিসর হয় ভিন্ন।আরেকটি ঘটনা তুলে ধরে ভিন্ন এক বাস্তবতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর