advertisement
advertisement

সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
সূর্যের আলো থেকে জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা

জ্বালানি তৈরির ব্যাটারিবিহীন কৃত্রিম সালোকসংশ্লেষণ যন্ত্র

advertisement

কৃত্রিম সালোকসংশ্লেষণ প্রযুক্তি কাজে লাগিয়ে জ্বালানি তৈরিতে যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন জাপানের ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী।

তাঁরা এমন একটি ব্যাটারিবিহীন কৃত্রিম সালোকসংশ্লেষণ যন্ত্র তৈরি করেছেন, যা সূর্যের আলো, পানি ও কার্বন ডাই–অক্সাইডকে খুব সহজে ও কম খরচে ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে পারে।উদ্ভিদ যেভাবে সূর্যের আলো, পানি ও কার্বন ডাই–অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য ও শক্তি তৈরি করে, ঠিক একই পদ্ধতিতে গবেষণাগারে ব্যবহারযোগ্য জ্বালানি তৈরি করার প্রক্রিয়াকেই বলা হয় কৃত্রিম সালোকসংশ্লেষণ।

প্রাকৃতিক সালোকসংশ্লেষণের মতোই কৃত্রিম সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের শক্তিকে কাজে লাগিয়ে পানি ও কার্বন ডাই–অক্সাইডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর