দীপন গাড়ির ভেতর থেকে বাড়িটার দিকে তাকিয়ে রইল।ব্যস্ত রাস্তা থেকে দূরের এই গলি যেন অন্য এক জগৎ। একটু আগেও বাসের হর্ন, রিকশার টুংটাং, লোকজনের হাঁকডাক—সব মিলিয়ে কানে তালা লেগে যাওয়ার জোগাড় ছিল। কিন্তু গলির যত ভেতরে এসেছে, শব্দগুলো ধীরে ধীরে পেছনে পড়ে গেছে।
এখন শুধু দূরে কোথাও দু-একটা রিকশার ঘণ্টি, আশপাশের বাসাবাড়ি থেকে আসা টিভির শব্দ আর মাঝেমধ্যে বিকেল চিরে দেওয়া কাকের কর্কশ ডাক ছাড়া অন্য কোনো আওয়াজ নেই।বৃষ্টি থেমেছে ঘণ্টাখানেক আগে। রাস্তার ভাঙাচোরা অংশে পানি জমে আছে এখনো। নর্দমার কালচে পানির ওপর তেলতেলে রঙের আস্তরণ। ভেজা মাটি, পচা পাতা আর ছাতলা পড়া দেয়ালের গন্ধ ভাসছে বাতাসে।বাড়িটা দাঁড়িয়ে আছে এই গলির শেষ মাথায়।একতলা। লম্বাটে আর অস্বাভাবিক সংকীর্ণ দালান।
দেখে মনে হয়, তিন-চারটের বেশি কামরা থাকার কথা নয় ভেতরে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।