স্টিফেন হকিং
মাত্র একুশ বছর বয়সে চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, স্টিফেন হকিংয়ের হাতে হয়তো আর দুই-তিন বছর সময় আছে। অথচ সেই তরুণই পরবর্তী পাঁচ দশকের বেশি সময় ধরে বিজ্ঞানকে সমৃদ্ধ করেছেন, হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা পদার্থবিজ্ঞানী। সম্প্রতি প্রকাশিত হয়েছে জীবনীকার গ্রাহাম ফার্মেলোর লেখা হকিং: হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক। বইটির কিছু অংশে উঠে এসেছে এই অসাধারণ বিজ্ঞানীর জীবনসংগ্রাম, গবেষণা ও সাফল্যের গল্প।
সেই বইয়ের কিছু অংশ রইল পাঠকদের জন্য।১৯৬২ সালের বড়দিনের তিন দিন পরের ঘটনা। ইংল্যান্ড তখন গত দুই শতাব্দীর মধ্যে সবচেয়ে কঠিন শীতের মুখোমুখি। দুপুরের খাবার খাওয়ার পর বরফের ওপর স্কেটিং করতে বের হলেন বিশ বছর বয়সী স্টিফেন হকিং। সঙ্গে তাঁর মা ইসাবেল। তাঁদের বাড়ি ছিল সেন্ট অ্যালবানসে। সেখান থেকে তাঁরা গেলেন কাছের ভেরুলামিয়াম পার্কে।
প্রায় এক শ একর জায়গাজুড়ে বিস্তৃত এই পার্কের নাম রাখা হয়েছিল প্রাচীন রোমান শহর ভেরুলামিয়ামের নামে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।