যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রতিনিধি পরিষদের আসনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। এর মাধ্যমে প্রতিনিধি পরিষদে ২৫৯তম আসন নিশ্চিত করেছে ডেমোক্রেটিক পার্টি।
এই আসন জয়ের মাধ্যমে তিন দশকের মধ্যে প্রতিনিধি পরিষদে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি।বার্তা সংস্থা এপির তথ্যমতে, ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রগতিশীল টেক সাপোর্ট কর্মী ভিক্টোরিয়া ব্রডেরিক হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রতিনিধি পরিষদ সদস্য রিপাবলিকান স্কট ডেসজার্লাইসকে হারিয়েছেন। এই নির্বাচনের অন্যতম বড় অঘটন বলা যায় এই আসনে ডেমোক্র্যাট প্রার্থীর জয়কে।
কারণ, ভিক্টোরিয়া আট মেয়াদের এই রিপাবলিকান প্রতিনিধিকে এবার হারিয়ে দিয়েছেন।টেনেসির চতুর্থ কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে ভিক্টোরিয়ার এই বিজয় ডেমোক্র্যাট প্রার্থীদের১৯৯০–এর দশকের শুরুর দিকের পর প্রতিনিধি পরিষদে সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা দেবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।