মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি
মিস ইউনিভার্সের এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। তবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেত্তো। প্রতিযোগিতা শেষ হওয়ার পর দেশের মানুষের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন মাহি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত।ক্যাম্পে মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি ফেসবুক পোস্টের শুরুতে সামিরা খান মাহি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন।
আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ।’ বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করার ইচ্ছা ছিল সামিরা খান মাহির।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।