advertisement
advertisement

১০ কোটি টাকা পর্যন্ত সরকারি কাজে নতুন ঠিকাদারদের জন্য বড় ছাড়, কেন এ উদ্যোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
১০ কোটি টাকা পর্যন্ত সরকারি কাজে 
নতুন ঠিকাদারদের জন্য বড় ছাড়, কেন এ উদ্যোগ

advertisement

সরকারি কাজ পেতে নতুন ঠিকাদারদের জন্য বড় ধরনের ছাড় দিচ্ছে সরকার। ১০ কোটি টাকা পর্যন্ত কাজে অভিজ্ঞতার শর্ত শিথিল করা হচ্ছে। তবে এ ছাড় শুধু মাটি কাটা, খাল কাটা, রাস্তা সংস্কার, সেতু-কালভার্ট সংস্কারের ক্ষেত্রে প্রযোজ্য। সীমিত দরপত্র পদ্ধতির (এলটিএম) ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। কাজ দেওয়া হবে লটারির মাধ্যমে।

তবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির (ওটিএম) বেলায় ও কেনাকাটায় এ সুযোগ থাকছে না।সরকারি ক্রয় বিধিমালা সংশোধন করে নতুন ঠিকাদারদের জন্য এসব সুযোগ দেওয়া হচ্ছে। এ জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদের সবশেষ অধিবেশনে এ–সংক্রান্ত আইন পাস হয়।সংশোধিত বিধিতে নতুন ঠিকাদারদের জন্য তিনটি শ্রেণিবিভাগ করা হচ্ছে। প্রথম ধাপে এক কোটি টাকা পর্যন্ত যেকোনো পূর্ত কাজে কোনো অভিজ্ঞতা লাগবে না।

শুধু ট্রেড লাইসেন্স, কর শনাক্তকরণ নম্বর (টিআইন), ভ্যাট নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র থাকলে সীমিত দরপত্রে অংশ নেওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর