advertisement
advertisement

নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের জন্য হুমকি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের জন্য হুমকি

advertisement

মানবাধিকারের সুরক্ষা শুধু একটি বিকল্প নয়, এটি আমাদের একটি দায়িত্বও বটে। বৈশ্বিকভাবে আমাদের সবাইকে যূথবদ্ধ হতে হবে, যাতে নারীর বিরুদ্ধে সহিংসতা অবসানের যুদ্ধটা আমরা জিততে পারি। লিখেছেন সেলিম জাহান২৫ নভেম্বর নারীর বিরুদ্ধে সহিংসতা অবসানে আন্তর্জাতিক দিবস। নারীর বিরুদ্ধে সহিংসতা নানা রূপে ও প্রকৃতিতে আবির্ভূত হয়।

এর মধ্যে রয়েছে স্ত্রী নিপীড়ন থেকে ধর্ষণ, যৌতুকের জন্য হত্যা, অ্যাসিড ছুড়ে মারা, যৌন হয়রানি, যৌন দাসত্বের জন্য আন্তর্জাতিক নারী পাচার ইত্যাদি। গৃহাভ্যন্তরে নারীরা শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে এবং যৌন সম্পৃক্ততায় পরিবারের কোনো সদস্য দ্বারা নিগৃহীত হয়।নারীর বিরুদ্ধে সহিংসতার নানা কারণ আছে।

এর মধ্যে রয়েছে পুরুষতান্ত্রিক কর্তৃত্ব, জোরপূর্বক বিয়ে, নারীর প্রতি প্রথাগত দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি সংবেদনশীলতার অভাব, বিচারব্যবস্থায় দুর্নীতি, অসম ক্ষমতার সম্পর্ক, বেকারত্ব, নারী দারিদ্র্য ও বঞ্চনা এবং নারী পাচার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর