মহান আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা যুগে যুগে নবী-রাসুল থেকে শুরু করে সাধারণ মুমিনদের হৃদয়েও প্রবলভাবে কাজ করেছে।তবে মাঝেমধ্যেই শোনা যায়, কোনো পীর, দরবেশ কিংবা সাধারণ কেউ দাবি করছেন—তিনি স্বপ্নে কিংবা জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখেছেন।ইসলাম ও আকিদার মানদণ্ডে স্বপ্নে বা জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখার এমন দাবি কতটা সত্য ও গ্রহণযোগ্য?স্বপ্নে আল্লাহকে দেখা কি সম্ভব জাগ্রত অবস্থায় চর্মচক্ষুতে আল্লাহকে দেখা অসম্ভব হলেও ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহকে দেখার বিষয়ে আলেমদের মধ্যে আলোচনা রয়েছে।
এর মূল ভিত্তি হলো সুনানে তিরমিজির (হাদিস: ৩২৩৩ ও ৩২৩৫) একটি হাদিস, যেখানে নবীজি স্বপ্নে তাঁর প্রতিপালককে দেখার কথা উল্লেখ করেছেন।এর আলোকে ইমাম নববি, কাজি ইয়াজ ও ইবনে তাইমিয়াসহ অধিকাংশ আলেমের মতে, স্বপ্নে কোনো নির্দিষ্ট আকৃতি, অবয়ব বা সৃষ্টির সাদৃশ্যে নয়—বরং নুর, জ্যোতি বা পর্দার আড়াল থেকে আল্লাহর মহিমা অনুভব করা কিংবা তাঁর বাণী শোনার অভিজ্ঞতা হওয়া সম্ভব।
(ইমাম নববি, আল-মিনহাজ শারহু সহিহ মুসলিম, ৩/১২; ইবনে তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া, ৩/৩৯০)কেউ যদি স্বপ্নে আল্লাহকে দেখার দাবি করে ইসলামবিরোধী কোনো কথা বলেন, তবে তা নিঃসন্দেহে শয়তানের প্রতারণা বা মনের কল্পনা হিসেবে গণ্য হবে।ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম আবু হানিফা (রহ.)-সহ পূর্ববর্তী অনেক মনীষীর জীবনীতেও স্বপ্নে আল্লাহর মহিমা অনুভব করার বর্ণনা পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।