চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে শেনঝৌ-২৪ অভিযানের আগে সংবাদ সম্মেলনে স্যালুট জানাচ্ছেন পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী। ২৪ নভেম্বর চীনের গানসু প্রদেশের জিউচুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্রে
পৃথিবী থেকে বহুদূরে পাড়ি জমাবেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। সঙ্গে নেবেন বাবা ও সন্তানদের হাতে লেখা কয়েকটি চিঠি। মহাকাশে থাকার সময় এই চিঠিগুলোই জোগাবে তাঁর অনুপ্রেরণা। আর মহাকাশ থেকে প্রথমবার পৃথিবীর দিকে তাকিয়ে তিনি খুঁজবেন নিজের বাড়ির আলো।পৃথিবী থেকে বহুদূরে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। গতকাল বুধবার মহাকাশে যাত্রার সময় সঙ্গে নিয়েছেন বাবা ও সন্তানদের হাতে লেখা কয়েকটি চিঠি।
মহাকাশে থাকার সময় এই চিঠিগুলোই জোগাবে তাঁর অনুপ্রেরণা। আর মহাকাশ থেকে প্রথমবার পৃথিবীর দিকে তাকিয়ে তিনি খুঁজবেন নিজের বাড়ির আলো। ৪০ বছর বয়সী এই পাকিস্তানি যুদ্ধবিমানের পাইলটের জীবনে এমন এক মুহূর্ত এসেছে, যার অপেক্ষায় ছিল তাঁর পুরো দেশ। প্রথম পাকিস্তানি হিসেবে তিনি মহাকাশে পা রাখতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার মহাকাশযাত্রার ইতিহাসে দীর্ঘ ৪২ বছরের এক বড় ব্যবধান ঘুচে যাচ্ছে।
১৯৮৪ সালে ভারত প্রথম কোনো নাগরিককে মহাকাশে পাঠিয়েছিল; চার দশকের বেশি সময় পর এবার পাকিস্তান সেই এলিট ক্লাবে যুক্ত হতে যাচ্ছে।তবে জিশানের হাত ধরে শুধু পাকিস্তানই নয়, ইতিহাস গড়তে যাচ্ছে চীনও।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।