advertisement
advertisement

স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ

advertisement

স্মার্টফোনে ছবি বা ভিডিও ধারণের সময় সামনের ও পেছনের ক্যামেরার মধ্যে একটি বেছে নিতে হয়। ফলে কোনো অনুষ্ঠানের দৃশ্য ধারণের সময় নিজের অভিব্যক্তি একই সঙ্গে তুলে ধরা সম্ভব হয় না। এই সীমাবদ্ধতা দূর করতে নতুন ক্যামেরা–সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ‘ডুয়াল ক্যামেরা মোড’ নামের এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ থেকেই ফোনের সামনের ও পেছনের ক্যামেরা কাজে লাগিয়ে একই সময়ে ছবি ও ভিডিও ধারণ করা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের ২.২৬.৪৬.৯ বেটা সংস্করণ ব্যবহার করা নির্বাচিত ব্যক্তিরা পরীক্ষামূলকভাবে সুবিধাটি পরখ করতে পারছেন। নতুন সুবিধাটি কাজে লাগিয়ে ফোনের পেছনের ক্যামেরায় কোনো দৃশ্য ধারণের পাশাপাশি সামনের ক্যামেরায় নিজের চেহারা ও অভিব্যক্তি ধারণ করা যাবে।

পরে দুই ক্যামেরায় ধারণ করা দৃশ্যগুলো একসঙ্গে দেখা যাবে।নতুন এ সুবিধায় পেছনের ক্যামেরায় ধারণ করা দৃশ্য পর্দাজুড়ে দেখা যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর