advertisement
advertisement

দক্ষিণ আফ্রিকায় আরও একটি ইনিংস হার, ব্যবধানটা আবারও বুঝল বাংলাদেশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় আরও একটি ইনিংস হার, ব্যবধানটা আবারও বুঝল বাংলাদেশ

হৃদয়কে আউট করে খ্যাপাটে উদ্‌যাপন করেন রাবাদা

advertisement

১৬–০। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হারজিতের ব্যবধানটা এখন এমনই দাঁড়িয়েছে। যে দুটি টেস্ট ড্র হয়েছে, সেগুলোর অন্তত এক দিন হলেও বৃষ্টিতে ভেসে গেছে। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেও যে বাংলাদেশের জয়ের ঘরে ‘০’–এর জায়গায় কোনো সংখ্যা বসবে, সেই সম্ভাবনা ছিল সামান্যই।

তারা অবিশ্বাস্য কিছু করতেও পারেনি।জোহানেসবার্গে প্রথম টেস্টে তাও ইনিংস হার এড়াতে পেরেছিল বাংলাদেশ, সেঞ্চুরিয়নে সেটিও যায়নি। আজ টেস্টের তৃতীয় দিনেই তারা ম্যাচ হেরেছে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে। এটিও অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড নয়।

২০১৭ সালে ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে হেরেছিল বাংলাদেশ।সেঞ্চুরিয়ন টেস্টের ভাগ্য অবশ্য অনেকটা ঠিক হয়ে গিয়েছিল ম্যাচ শুরুর তিন ঘণ্টার মধ্যেই, প্রথম ইনিংসে বাংলাদেশ ৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর