বট ফলের দিকেই যেন সব মনোযোগ বসন্তবাউরিটির। চট্টগ্রাম নগরের জামালখানে
গ্রামীণ জনপদে শতবর্ষী বটগাছের সঙ্গে জড়িয়ে থাকে কয়েক প্রজন্মের স্মৃতি। বটগাছ ঘিরে গড়ে ওঠে হাটবাজার। ব্যস্ত নগরেও চলতি পথে নানা জায়গায় দেখা মেলে বটগাছের। পথেঘাটে ও হাটবাজারের এসব বটগাছ মানুষ রোপণ করে না। পাখিদের ছড়িয়ে দেওয়া বীজ থেকে জন্ম নেয় এসব গাছ। বাস্তুতন্ত্রে পাখির ভূমিকা সে জন্য খুবই গুরুত্বপূর্ণ।শুধু বটগাছ নয়, পাকুড়, ডুমুর ও জীবনগাছও (ইন্ডিয়ান চারকোল ট্রি) এভাবে জন্মায়।
এসব গাছের ফল পাখি খাওয়ার পর বীজ পাখির পরিপাকতন্ত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রায় থাকে। সে বীজ পাখির মলত্যাগের সঙ্গে মাটিতে পড়লে জন্ম হয় বটজাতীয় এসব গাছের। কেউ বট, পাকুড়, ডুমুর ও জীবনগাছের বীজ বপন করলে সেখান থেকে সাধারণত চারা জন্মায় না।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ আহমদ খান প্রথম আলোকে বলেন, বট, পাকুড়, ডুমুর ও জীবনগাছের বীজ সাধারণত মানুষ বপন করলে হয় না।
পাখির মাধ্যমে এগুলোর বিস্তার ঘটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।