নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) এমবিএ/ইএমবিএ প্রোগ্রামস এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটির (এনএসইউ ইয়েস!) সহযোগিতায় ‘জাতীয় বাজেটের বিধানসমূহের সরকারি ও করপোরেট খাতে প্রভাব’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছিল।গত শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ৮০১-এ আয়োজিত সেমিনারে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়িক প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার। মূল আলোচনায় সরকারি ব্যয়, রাজস্ব আহরণ, অর্থনৈতিক উন্নয়ন ও করপোরেট কার্যক্রমের ওপর জাতীয় বাজেটের বিভিন্ন বিধানের প্রভাব তুলে ধরা হয়।
এর মাধ্যমে নীতিনির্ধারক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়ের একটি ক্ষেত্র তৈরি হয়।সেমিনারে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান এম এ কাশেম।সেমিনারে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।