কুমিল্লা চুরির অভিযোগে ১১ বছর বয়সী এক শিশুকে ১৩ ঘন্টা ধরে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে
কুমিল্লায় চুরির অভিযোগে ১১ বছর বয়সী এক শিশুকে শিকল দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক চা-দোকানি ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ সময় শিশুটির মাথার চুলও এবড়োখেবড়ো করে কেটে দেওয়া হয়। প্রায় ১৩ ঘণ্টা শিকলে বেঁধে রাখার পর তাকে উদ্ধার করে পুলিশ।গত রোববার দিবাগত রাত থেকে সোমবার বিকেল চারটা পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজারে শিশুটিকে নির্যাতন করা হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের ঘটনায় সোমবার দিবাগত রাতে শিশুটির মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।মামলায় ওই বাজারের চা-দোকানি বাবুল হোসেন (৪৯) ও তাঁর ভাতিজা সায়মন হোসেনের (২০) নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
এরপর গতকাল মঙ্গলবার বাবুল হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।শিশুটির মাথার চুল এবড়োখেবড়ো করে কেটে দেওয়া হয়ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটি বাজারের এক পাশে ঘাসের ওপর বসে আছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।