advertisement
advertisement

গ্রাহকসেবার বট ও আপনার অধিকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
গ্রাহকসেবার বট ও আপনার অধিকার

ছবিটি এআই দিয়ে আঁকা

advertisement

‘দুঃখিত, আমি আপনার কথা বুঝতে পারিনি। অনুগ্রহ করে আবার বলুন।’ বেলা দুইটা। ইন্টারনেট সংযোগ বন্ধ, গ্রাহকসেবায় ফোন করে ফারুক (ছদ্মনাম) চতুর্থবারের মতো একই যান্ত্রিক উত্তর শুনলেন। মনে হচ্ছে, সমস্যার সমাধান নয়, কথোপকথনের গোলকধাঁধা তাঁকে ঘিরে ধরেছে!এটাই গ্রাহকসেবার চ্যাটবট বা স্বয়ংক্রিয় সহকারী (সার্ভিস বট)। বেশির ভাগ সময় সে ভালো কাজ করে, দাম বলে, বিল দেখায়, সাধারণ প্রশ্নের উত্তর দেয়।

গার্টনারের গত ফেব্রুয়ারি-মার্চের জরিপে ৩ হাজার ৫৬৬ গ্রাহকের ৫০ শতাংশ বলেছেন, জেনারেটিভ এআই থাকলে সেবা পাওয়া সহজ হয়।ঝুঁকিটা কোথায়সেই জরিপেই ৮৭ শতাংশ বলেছেন, এআই ব্যবহার করলে মানুষ প্রতিনিধির কাছে পৌঁছানোর পথও থাকতে হবে। আর একবার খারাপ অভিজ্ঞতা হলে আবার চ্যাটবট চেষ্টা করতে রাজি ছিল মাত্র ২৭ শতাংশ। কারণ, বট অনেক সময় সমস্যা সমাধান করে না, কেবল গ্রাহককে আটকে রাখে।

ফলে একই কথা বারবার বলতে হয়—সময় নষ্ট হয়, বিরক্তিও বাড়ে।আপনি কী করবেন—১. স্পষ্ট করে লিখুন বা বলুন: মানুষ প্রতিনিধি চাই।২. সমস্যার তারিখ, ফোন নম্বর ও অভিযোগ নম্বর টুকে রাখুন।৩. সমাধান না হলে লিখিত অভিযোগ করুন, স্ক্রিনশট রাখুন।৪. প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অভিযোগ নিষ্পত্তির নিয়ম খুঁজে দেখুন।বট বনাম মানুষের প্রতিযোগিতা এটা নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর