ভারতের ক্রিকেটার বৈভব সূর্যবংশী
ক্রিকেটে বয়স নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে অতীতে বেশির ভাগ সময় সেই বিতর্কে জড়িয়েছে পাকিস্তানের নাম। এবার সেই পাকিস্তানেরই সাবেক পেসার তানভীর আহমেদ প্রশ্ন তুলেছেন ভারতের বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে। পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সূর্যবংশীর বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তানভীর।
তাঁর দাবি, ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের প্রকৃত বয়স অন্তত ২০ থেকে ২১ বছর।অফিশিয়ালি সূর্যবংশীর বয়স মাত্র ১৫ বছর হলেও ব্যাট হাতে যা করেছেন, তা দেখে চোখ কপালে উঠতে বাধ্য। দোহায় এসিসি এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন সূর্যবংশী। তাঁর ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ২৫০ রানের লক্ষ্য ভারত ‘এ’ পেরিয়ে গেছে মাত্র ১৪.২ ওভারে।
জয় ৭ উইকেটে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।