যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনে সিসা অ্যাজাইডের পুরোনো মজুত ধ্বংসে সেনাবাহিনীর পরিকল্পিত বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্লাস্টিক ও টেপ দিয়ে জানালা বন্ধ করা একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি। ২৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ছোট্ট শহর মিডলটাউনে এখন অস্বাভাবিক এক প্রস্তুতি চলছে। কেউ বাড়ির দরজা-জানালার ফাঁক টেপ দিয়ে বন্ধ করছেন। কেউ বাইরের আসবাবপত্র সরিয়ে ঘরের ভেতরে রাখছেন। কেউ আবার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ জায়গায় তুলে রাখছেন।
সন্তানদের নিয়ে শহর ছেড়ে যাওয়ার পরিকল্পনাও করছেন অনেকে।কারণ, আতঙ্কিত এ বাসিন্দাদের বাড়ির কাছেই আজ বুধবার স্থানীয় সময় সকালে (বাংলাদেশ সময় রাতে) বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী। আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে জমে থাকা প্রায় ৫ টন বিপজ্জনক বিস্ফোরক নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে।সেনাবাহিনীর দাবি, বিস্ফোরকগুলো এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যে যেকোনো সময় নিজেরাই বিস্ফোরিত হতে পারে।
কিন্তু স্থানীয় বাসিন্দাদের ভয়, পরিকল্পিত বিস্ফোরণের পর বাতাসে ছড়িয়ে পড়তে পারে সিসাযুক্ত বিষাক্ত ধূলিকণা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।