advertisement
advertisement

মঙ্গলবার বড় দরপতনের পর বুধবার স্থিতিশীল সোনার দাম


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
মঙ্গলবার বড় দরপতনের পর বুধবার স্থিতিশীল সোনার দাম

সোনা

advertisement

আন্তর্জাতিক বাজারে গতকাল মঙ্গলবার সোনার দাম ২ শতাংশের বেশি কমেছে। তবে এক দিনের বড় দরপতনের পর আজ বুধবার মূল্যবান এই ধাতুর দাম স্থিতিশীল আছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান প্রকাশের অপেক্ষায় আছেন।আজ আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম প্রায় অপরিবর্তিত আছে। প্রতি আউন্স সোনার দাম এখন ৩ হাজার ৫৫৮ ডলার ৮৫ সেন্ট। গতকাল দাম কমেছে ৯৩ ডলার।

এর আগে গত শুক্রবার সোনার দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এ ছাড়া ডিসেম্বর মাসে সরবরাহের জন্য সোনার ভবিষ্যৎ সরবরাহচুক্তির দাম আউন্সপ্রতি ৩ হাজার ৫৫৭ ডলার ৮০ সেন্টে নেমে এসেছে।অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের (এএনজেড) বিশ্লেষক সোনি কুমারী বলেন, শেয়ারবাজারে বিক্রির চাপই মূলত সোনার সাম্প্রতিক দরপতনের কারণ।

বিনিয়োগকারীদের মার্জিন ঋণের বিপরীতে অর্থ পরিশোধের জন্য নগদ অর্থের প্রয়োজন হওয়ায় তাঁরা সোনা বিক্রি করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর