দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিনের একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৬ মিনিট ৮ সেকেন্ডের ওই অডিওতে ওসির বাসায় যাওয়া, মামলা, দুই লাখ টাকা এবং গ্রেপ্তারের পরের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের কথা বলতে শোনা যায়।
একপর্যায়ে প্রয়োজনে কিডনি বিক্রি করে হলেও পুলিশকে টাকা দেওয়ার কথা বলেন ওই নারী নেত্রী।এ ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তের পর ওসি ফয়জুল আজিম নোমানকে আজ বুধবার বিকেলে থানা থেকে সরিয়ে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম।স্থানীয় একাধিক সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে ফোনালাপের অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি থেকে ছড়িয়ে পড়ে।
এতে ওসি ফয়জুল আজিম নোমান ও তাসকিরা তানিন সনির কথোপকথন শোনা যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।