advertisement
advertisement

মৃত্যুর কয়েক মাস আগে যে বাড়িতে ছিলেন প্রিন্সেস ডায়ানা, সেটি এবার নিলামে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
মৃত্যুর কয়েক মাস আগে যে বাড়িতে ছিলেন প্রিন্সেস ডায়ানা, সেটি এবার নিলামে

১৯৯৭ সালের মার্চে মৃত্যুর প্রায় পাঁচ মাস আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গিয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। লোকচক্ষুর আড়ালে কিছুটা নিরিবিলি সময় কাটাতে শহরের কনস্টানশিয়া এলাকার বিশাল এক বাগানবাড়িতে ওঠেন তিনি

advertisement

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেছে। অথচ দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি বাগানবাড়িতে এখনো আগের মতোই সংরক্ষিত আছে তাঁর থাকার ঘর, আসবাব ও অন্দরসজ্জা। ১৯৯৭ সালে মৃত্যুর কয়েক মাস আগে এই বাড়িতে কিছুদিন কাটিয়েছিলেন তিনি। ডায়ানার স্মৃতিবিজড়িত ‘ট্যারিস্টোন এস্টেট’ নামের সেই বাগানবাড়িই এবার উঠছে নিলামে১৯৯৭ সালের মার্চে মৃত্যুর প্রায় পাঁচ মাস আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গিয়েছিলেন প্রিন্সেস ডায়ানা।

লোকচক্ষুর আড়ালে কিছুটা নিরিবিলি সময় কাটাতে শহরের কনস্টানশিয়া এলাকার বিশাল এক বাগানবাড়িতে ওঠেন তিনিকেপটাউনে যাওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল ভাই আর্ল স্পেনসারের সঙ্গে দেখা করা। সেখানে গিয়ে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেন ডায়ানা। এই সফরেই দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ করেন তিনিবিশাল বাগানবাড়ির ভেতরে দুই শোবার ঘরের একটি অতিথি কটেজে থাকতেন ডায়ানা।

প্রায় তিন দশক পেরিয়ে গেলেও কটেজটি আগের অবস্থাতেই সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর