রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ পরিদর্শনে গিয়ে দুটি শ্রেণিকক্ষে মাত্র একজন করে শিক্ষার্থী উপস্থিত দেখতে পান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
‘কই, কোথায়? স্টুডেন্ট কোথায়?’ শ্রেণিকক্ষে ঢোকার আগেই জানতে চাইলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষিকা হাত দিয়ে দেখিয়ে বললেন, ‘স্যার, আমার ছাত্রী এইটা।’ মন্ত্রী অবাক হয়ে জানতে চাইলেন, ‘এই একজন?’ শিক্ষিকা বললেন, ‘হ্যাঁ স্যার।’ আবার মন্ত্রীর প্রশ্ন, ‘এটা কী ক্লাস? একজন ছাত্রী!’ শিক্ষিকা বললেন, ‘পলিটিক্যাল সায়েন্স।’শিক্ষামন্ত্রী আবারও বললেন, ‘একজন!’ শিক্ষিকার জবাব, ‘হ্যাঁ স্যার, ক্লাস আছে।
ছাত্রছাত্রী ১৯ জন।’ মন্ত্রী জানতে চাইলেন, ‘কোথায়?’ শিক্ষিকা বললেন, ‘আসেনি স্যার।’ মন্ত্রীর প্রশ্ন, ‘কেন?’আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষার্থী উপস্থিতির এমন অবস্থা দেখেছেন শিক্ষামন্ত্রী। সকালে তিনি রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে নেমে সড়কপথে নাটোরে যাচ্ছিলেন।
পথে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে আকস্মিক ওই কলেজ পরিদর্শনে যান মন্ত্রী।কলেজে গিয়ে দুটি শ্রেণিকক্ষে মাত্র একজন করে শিক্ষার্থী উপস্থিত দেখতে পান শিক্ষামন্ত্রী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।