গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাতইল আওয়ামী লীগের সহসভাপতি বি এম হারুন-অর-রশিদ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাতইল আওয়ামী লীগের সহসভাপতি বি এম হারুন-অর-রশিদকে (৫২) ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামের একটি বাড়ি থেকে হারুন–অর–রশিকে গ্রেপ্তার করা হয়।ডিবি ফরিদপুর জেলার ইনচার্জ (ভাঙ্গা জোন) সুকান্ত দত্ত আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে প্রথম আলোকে বলেন, কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামের একটি বাড়ি থেকে হারুন-অর-রশিদকে আটক করা হয়।
তিনি বর্তমানে ফরিদপুর ডিবি কার্যালয়ে আছেন।হারুন-অর-রশিদ কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাশিয়ানী থানা কৃষক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
বর্তমানে তিনি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।পরে গত ১৮ সেপ্টেম্বর রাতে কানাইপুরের কমিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে বাস পোড়ানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে হারুন–অর–রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, হারুন-অর-রশিদকে গত সেপ্টেম্বরে ফরিদপুর কোতয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার বিকেল...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।