জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামের একটি নতুন দলের সঙ্গে বৈঠকে সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর ‘নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে’ বিভিন্ন রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা শুরু করেছেন সামান্তা শারমিন। এর অংশ হিসেবে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামের একটি নতুন দলের সঙ্গে তাঁর বৈঠকের ছবি ঘিরে আলোচনা তৈরি হয়েছে।
তিনি এই দলে যোগ দিচ্ছেন কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।তবে সামান্তা শারমিন জানিয়েছেন, আপাতত তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছেন। আলোচনাগুলো শেষ হতে হতে ডিসেম্বর মাস পেরিয়ে যেতে পারে।
কোনো দল বা পক্ষের সঙ্গে যুক্ত হবেন কি না, সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন ডিসেম্বরের পর।এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, বললেন ‘জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা জাতীয় নাগরিক কমিটি গঠন করলে এর মুখপাত্র হিসেবে বিভিন্ন কর্মসূচি, জনসংযোগ, টেলিভিশনের টক শোসহ নানা মাধ্যমে প্রতিনিধিত্ব করেন সামান্তা শারমিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।